সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
অপরাধ ও দুর্নীতি

ধর্ষণের অভিযোগে মডেল তানভীর গ্রেফতার

নিউজ ডেস্ক১৭ জুন ২০১৭১ মিনিট পড়া
ধর্ষণের অভিযোগে মডেল তানভীর গ্রেফতার

সিল্কসিটিনিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরের রূপনগর এলাকা থেকে ধর্ষণের অভিযোগে তানভীর তনু নামের এক মডেল ও অভিনেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে রূপনগরের ইস্টার্ন হাউজিং এলাকা থেকে গ্রেফতার করা হয়।

রূপনগর থানার এসআই জুলহাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এক তরুণী রূপনগর থানায় শুক্রবার বিকালে ধর্ষণের অভিযোগ দিয়ে একটি মামলা দায়ের করেন। পরে সন্ধ্যায় ওই অভিনেতাকে গ্রেফতার করা হয়।’

মামলার তদন্ত কর্মকর্তা ও রূপনগর থানার পরিদর্শক (অপারেশন) মোকাম্মেল হোসেন বলেন, ‘ভুক্তভোগী তরুণী অভিযোগ করেছেন, বিদেশ পাঠানোর কথা বলে গত ৭ এপ্রিল তানভীর তনু রূপনগর আবাসিক এলাকার বাসায় ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে।’

তিনি আরও বলেন, ‘মামলায় আরও একজনকে আসামি করা হয়েছে। তবে এই মুহূর্তে তার নাম পরিচয় প্রকাশ করা যাবে না।’

তানভীরের স্ত্রী ও পরিবারের সদস্যদের দাবি, তানভীর ধর্ষণের ঘটনায় জড়িত নন। মিথ্যা অভিযোগ ও ঘড়যন্ত্র করে তার ক্যারিয়ার ধ্বংস করতে ওই তরুণী মামলা করেছে। এর পেছনে কোনও একটি মহল জড়িত।