সদ্য প্রকাশিত
রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু গাইবান্ধায় মা ও শিশুর মরদেহ উদ্ধার রাবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ হাম উপসর্গের রোগী আড়াই লাখ ছাড়াল, একদিনে আরও ৫ মৃত্যু রাজশাহীর পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ ​মোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন আ.লীগ নেতার সাথে মিটিংয়ের অভিযোগে বাগমারায় এসিল্যান্ড-ইউএনও’র পদত্যাগের দাবিতে বিক্ষোভ মেয়ের গলায় বাবার ছুরি, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারাল ব্রাজিল আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ সাময়িক বরখাস্ত হলেন সেই এসপি জাহাংগীর
রাজশাহী

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া
রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রত্না খাতুন (৩৩) নামের এক নারীর ‍মৃত্যু হয়েছে। তার বাড়ি রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রত্না খাতুন গত ১০ নভেম্বর বিকেল ৩টা ২০ মিনিটে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ১৬ নভেম্বর দুপুর ১২টা ৫২ মিনিটে তার মৃত্যু হয়। চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি ডেঙ্গু হেমোরেজিক ফিভার ও ডেঙ্গু এনসেফালাইটিসে আক্রান্ত ছিলেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রামেক হাসপাতালের ডেঙ্গু বিষয়ক সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৬ জন। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শামীম আহমেদ বলেন-  ডেঙ্গুতে এক নারীর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত ১৬১ জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।