সদ্য প্রকাশিত
রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু গাইবান্ধায় মা ও শিশুর মরদেহ উদ্ধার রাবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ হাম উপসর্গের রোগী আড়াই লাখ ছাড়াল, একদিনে আরও ৫ মৃত্যু রাজশাহীর পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ ​মোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন আ.লীগ নেতার সাথে মিটিংয়ের অভিযোগে বাগমারায় এসিল্যান্ড-ইউএনও’র পদত্যাগের দাবিতে বিক্ষোভ মেয়ের গলায় বাবার ছুরি, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারাল ব্রাজিল আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ সাময়িক বরখাস্ত হলেন সেই এসপি জাহাংগীর
রাজশাহী

রাবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া
রাবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একইসঙ্গে আগামী ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধ না রাখলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির হুমকি দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানকে।

নিষিদ্ধ ঘোষিত শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু এ হুমকি দিয়েছেন বলে জানিয়েছেন প্রক্টর। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, দুটি ককটেলের কথা শুনতে পেয়েছি। একটি বিস্ফোরণ হয়েছে, আরেকটি হয়নি এবং আমাকে বলা হয়েছে, ১৯ তারিখ ক্যাম্পাস বন্ধ রাখার জন্য। না হলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে৷ আমি বলেছি, তুমি পালাইছো, তোমার আপা পালাইছে। সাহস থাকলে তোমরা আসো।-সূত্র: ঢাকা পোস্ট