সদ্য প্রকাশিত
রাজশাহীর পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ ​মোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন আ.লীগ নেতার সাথে মিটিংয়ের অভিযোগে বাগমারায় এসিল্যান্ড-ইউএনও’র পদত্যাগের দাবিতে বিক্ষোভ মেয়ের গলায় বাবার ছুরি, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারাল ব্রাজিল আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ সাময়িক বরখাস্ত হলেন সেই এসপি জাহাংগীর ধান মাড়াই, পায়েস-মুড়কিতে বগুড়ায় নবান্ন উৎসব কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরি ডেঙ্গুতে আরও ৫ জনের মৃ$ত্যু শেখ পরিবারের বিরুদ্ধে দুদকের ২৪ মামলা
খেলা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে উড়িয়ে বড় জয় বাংলাদেশের

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে উড়িয়ে বড় জয় বাংলাদেশের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ডে শ্রীলঙ্কাকে ৯৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ব্যাটে-বলে আধিপত্য দেখিয়ে লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

আগে ব্যাট করে বিনা উইকেটে ২০৮ রানের বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে ৫ উইকেট হারিয়ে ১১৩ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২০৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।

জবাবে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা।

বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৩ রান তুলতে সক্ষম হয় সফরকারীরা।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন ডি পেরেরা। ৪৪ বলের ইনিংসে একটি চার মারেন তিনি।

এ ছাড়া চিরান্থা ২৪ বলে ১৪, পিউমাল ১৫ বলে ১৩ এবং অমরাসিংহে ১২ বলে ১০ রান করেন। সুদেশ ১৭ বলে ১২ রান করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে আরো ২১ রান।
বাংলাদেশের হয়ে সজিব ৩ ওভারে ১৩ রান দিয়ে একটি উইকেট নেন। চাংইয়া ২ ওভারে ৯ রান খরচায় একটি এবং রহমান ৪ ওভারে ২১ রান দিয়ে একটি উইকেট শিকার করেন।

বাকি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়েও বড় জুটি গড়তে পারেনি শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ৯৫ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এর আগে শুরুতে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক ছিলেন দুই ওপেনার হোসেন ও সালমান।

 

তাদের অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিতে ২০ ওভারে ২০৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৯৬ রান করে অপরাজিত থাকেন হোসেন।

৬৫ বলের ইনিংসে ৭টি চার ও একটি ছক্কা মারেন তিনি। অন্য প্রান্তে সমান ৬৫ বল খেলে ৮১ রান করে অপরাজিত থাকেন সালমান। তার ইনিংসে ছিল ৪টি চার। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়েই ২০০ ছাড়ানো সংগ্রহ পায় বাংলাদেশ। অতিরিক্ত থেকে আসে আরো ৩১ রান।

 

শ্রীলঙ্কার কোনো বোলারই উইকেটের দেখা পাননি। পিউমাল ৪ ওভারে ৪২ রান দেন। বিজয়ান্থা ৩ ওভারে খরচ করেন ৩১ রান। ভিনসলি ৪ ওভারে ৩০ এবং বিক্রমাসিংহে ১ ওভারে ১২ রান দেন।