সিল্কসিটিনিউজ ডেস্ক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় শুরু হওয়া এ বিক্ষোভে মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার মো. আমজাদ হোসাইন বলেন, “শ্রমিকেরা একজনের মৃত্যুর গুজব ছড়িয়ে আন্দোলন করছেন। তবে তাঁদের মূল দাবি বেতন বৃদ্ধি। আশপাশের সাত থেকে আটটি কারখানার শ্রমিকেরা সড়কে নেমেছেন। আধা ঘণ্টা ধরে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।”










