নাটোর

লালপুরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক১০ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আজগর আলী নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার কালুপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আজগর আলী ওই গ্রামের মো. আ. জলিলের ছেলে।

পুলিশ জানায়, ২০১৫ সালের একটি মাদক মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার  সকালে তাকে গ্রেপ্তার করে লালপুর থানা পুলিশ।

লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম জানান গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবারেই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।