সিল্কসিটিনিউজ ডেস্ক :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। উপজেলা বিএনপির অফিসে হামলা করেছেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একদল দুর্বৃত্ত বিএনপি অফিস লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
এসব ঘটনায় পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। জব্দ করেছে সাতটি মোটরসাইকেল। পুলিশ জানিয়েছে, তারা ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ কালের কণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে গাড়িতে আগুন দেওয়ার সময় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। ওসি আইয়ুব আলী জানিয়েছেন, বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।









