সিল্কসিটিনিউজ ডেস্ক:
জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)। পৃথক ১৯ পদে মোট ২৭৪ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১২ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)
পদের সংখ্যা : ১৯ পদে ২৭৪ জন

পদের বিবরণ
চাকরির ধরন : স্থায়ী
কর্মস্থল : যেকোনো স্থান
প্রার্থীর ধরন : নারী-পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
বয়স : ১৪ অক্টোবর ২০২৬ তারিখ ১৮ – ৩২ বছর।
বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি : টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ২২৩ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) এই http://bcic.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু করে ১২ নভেম্বর, ২০২৬ ইং তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।









