আন্তর্জাতিক

জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৫ শিশুসহ অন্তত ১০৯ জন অভিবাসীর প্রাণহানি

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবিতে অন্তত ১০৯ জনের মৃত্যু হয়েছে। এতে আরো ১১৬ জন নিখোঁজ রয়েছেন।

রবিবার (১১ অক্টোবর) জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) এই তথ্য নিশ্চিত করেছে।
আইওএম জানিয়েছে, নিহতদের মধ্যে ১৫ জন শিশুও রয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১১৬ জন। অন্তত ৮০ জনকে উদ্ধার করা হয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, জিবুতি থেকে ইয়েমেনগামী ৩৫০ জন যাত্রীসহ নৌকাটি গত বৃহস্পতিবার রাতে ওবোক বন্দর শহরের কাছে উল্টে যায়। পরে উদ্ধারকর্মীরা সেখান থেকে নৌকাটিকে উদ্ধার করে বলে জানা গেছে।

আইওএমের জিবুতি মিশনপ্রধান আলেজান্ডার কোইসাক এই মর্মান্তিক ঘটনাকে অন্যত্র নতুন জীবন গড়ার চেষ্টায় অভিবাসীদের সম্মুখীন হওয়া বিপদের এক ‌‘কঠোর অনুস্মারক’ বলে অভিহিত করেছেন।

 

জাতিসংঘের সংস্থাটির তথ্য অনুযায়ী, আফ্রিকা অঞ্চল থেকে প্রতিবছর হাজার হাজার অভিবাসী নিরাপত্তা ও কাজের আশায় উপসাগরীয় দেশগুলোতে পৌঁছানোর জন্য এই বিপৎসংকুল যাত্রা করে।

গত শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, উদ্ধারকৃত মৃতদেহগুলোর মধ্যে ৫২ জন পুরুষ, ৪২ জন নারী, ৯ জন মেয়ে ও ছয়জন ছেলে রয়েছে।