জাতীয়

নিম্নচাপে উত্তাল সাগর, সমুদ্রবন্দরে সতর্কসংকেত

নিউজ ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর/উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার মধ্যরাতে একই এলাকায় অবস্থান করছিল। এটি আরো উত্তর/উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২-৩ ঘণ্টার মধ্যে মিয়ানমার ও কিয়াইকতো এলাকার ওপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।

এমন পরিস্থিতিতে দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার সকালে আবহাওয়ার ৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে আরো বলা হয়েছ, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত নামিয়ে তার পরিবর্তে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগর ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে বিচরণ না করতে বলা হয়েছে।