সিল্কসিটিনিউজ ডেস্ক:
বাংলাদেশ পুলিশের আওতাধীন বিশেষায়িত ইউনিট হিসেবে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
এ সময় তিনি নতুন আইনের আলোকে সব আভিযানিক কার্যক্রম পরিচালনায় সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন। একইসঙ্গে তিনি এসআরবি ফোর্সের শুভ যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেন।

তিনি বাহিনীর প্রতিটি সদস্যকে ন্যায়-নিষ্ঠা, সততা ও দেশপ্রেমের মাধ্যমে জননিরাপত্তা এবং আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানান।
এর মাধ্যমে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সাধারণ মানুষের পূর্ণ আস্থা অর্জনে সক্ষম হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সূত্র: ঢাকা পোস্ট









