সদ্য প্রকাশিত
হাম উপসর্গের রোগী আড়াই লাখ ছাড়াল, একদিনে আরও ৫ মৃত্যু রাজশাহীর পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ ​মোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন আ.লীগ নেতার সাথে মিটিংয়ের অভিযোগে বাগমারায় এসিল্যান্ড-ইউএনও’র পদত্যাগের দাবিতে বিক্ষোভ মেয়ের গলায় বাবার ছুরি, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারাল ব্রাজিল আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ সাময়িক বরখাস্ত হলেন সেই এসপি জাহাংগীর ধান মাড়াই, পায়েস-মুড়কিতে বগুড়ায় নবান্ন উৎসব কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরি ডেঙ্গুতে আরও ৫ জনের মৃ$ত্যু
খেলা

অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা ১৫%—মার্ক ওয়াহ বললেন, ‘এই পূর্বাভাস ভুল নয়’

নিউজ ডেস্ক১৫ আগস্ট ২০২৬২ মিনিট পড়া
অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা ১৫%—মার্ক ওয়াহ বললেন, ‘এই পূর্বাভাস ভুল নয়’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কোনো সংবাদমাধ্যমের শিরোনাম বাংলাদেশ চালকের আসনে, আবার কোনোটির শিরোনাম জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ।

আসলে ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশ এমন এক জায়গায় দাঁড়িয়ে, যেখান থেকে জয় এখন আর কল্পনা নয়; বরং বাস্তব সম্ভাবনা।

প্রথম ইনিংসে বাংলাদেশ ২২৮ রানের লিড নেওয়ার পর অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে আরো ৪ উইকেট হারিয়েছে। স্বাগতিকরা এখনো ৬৭ রানে পিছিয়ে।

এই অবস্থায় ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ফক্স স্পোর্টস তাদের উইন প্রেডিকটর বা জয় নির্ধারণী নির্দেশকে অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা দেখাচ্ছে ১৫%। তা দেখে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মার্ক ওয়াহরও মনে হচ্ছে, এই ভবিষ্যদ্বাণী বা পূর্বাভাস ভুল নয়।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে ধারাভাষ্যকারের দায়িত্বে আছেন মার্ক ওয়াহ। ডারউইন টেস্টে আজ তৃতীয় দিনের খেলা শেষে তিনি বলেছেন, ‘এই হিসাব (১৫% সম্ভাবনা) খুব একটা ভুল নয়।’

তবে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে থাকলেও অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে বলে মনে করেন মার্ক ওয়াহ, ‘আগামীকাল প্রথম সেশনে অস্ট্রেলিয়া যদি কোনো উইকেট না হারায় এবং ৬৭ রানের ঘাটতি মুছে ফেলতে পারে, তাহলে তাদের জয়ের সম্ভাবনা প্রায় ৩০ শতাংশে উঠে যেতে পারে।’

অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরানোর লড়াইয়ে বড় ভরসা ক্যামেরন গ্রিন।

৪৩ রানে অপরাজিত থাকা এই ব্যাটারের সঙ্গে ক্রিজে আছেন অ্যালেক্স ক্যারি (১৯*)।
সাম্প্রতিক সময়ে নানা সমালোচনার মধ্যে থাকা গ্রিনের জন্য চতুর্থ দিনের সকালকে বড় সুযোগ হিসেবে দেখছেন অস্ট্রেলিয়া নারী দলের সাবেক উইকেটকিপার-ব্যাটার ও মিচেল স্টার্কের স্ত্রী অ্যালিসা হিলি।

হিলির ভাষ্য, ‘ক্যামেরন গ্রিনের জন্য এটা বড় একটি ইনিংস হতে যাচ্ছে। আগামীকাল যদি সে ভালোভাবে শুরু করতে পারে, বড় রান করতে পারে এবং বাইরের সমালোচনা কিছুটা থামিয়ে দিতে পারে, তাহলে সে অস্ট্রেলিয়াকে সত্যিই জয়ের সুযোগ এনে দিতে পারে।’