সদ্য প্রকাশিত
হাম উপসর্গের রোগী আড়াই লাখ ছাড়াল, একদিনে আরও ৫ মৃত্যু রাজশাহীর পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ ​মোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন আ.লীগ নেতার সাথে মিটিংয়ের অভিযোগে বাগমারায় এসিল্যান্ড-ইউএনও’র পদত্যাগের দাবিতে বিক্ষোভ মেয়ের গলায় বাবার ছুরি, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারাল ব্রাজিল আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ সাময়িক বরখাস্ত হলেন সেই এসপি জাহাংগীর ধান মাড়াই, পায়েস-মুড়কিতে বগুড়ায় নবান্ন উৎসব কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরি ডেঙ্গুতে আরও ৫ জনের মৃ$ত্যু
খেলা

মেসিকে পেছনে ফেলে রদ্রির গোল্ডেন বল জেতা কতটা যৌক্তিক

নিউজ ডেস্ক২০ জুলাই ২০২৬২ মিনিট পড়া
মেসিকে পেছনে ফেলে রদ্রির গোল্ডেন বল জেতা কতটা যৌক্তিক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

‘গোল্ডেন বল’ জিতবেন লিওনেল মেসি। এমনটাই ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু ফাইনাল শেষে সেটা সত্যি হয়নি। আর্জেন্টিনার অধিনায়ক নন, ব্যক্তিগত নৈপুণ্যের পুরস্কারটি জিতেছেন রদ্রি।
রদ্রি পুরস্কার জিততেই প্রশ্ন উঠেছে স্পেনের অধিনায়কের ‘গোল্ডেন বল’ জেতা প্রাপ্য কিনা। সমর্থকদের মতে, রদ্রি নন, পুরস্কারটা মেসির প্রাপ্য ছিল।

তাই রদ্রি যখন পুরস্কার নেওয়ার জন্য মঞ্চে ওঠেন তখন মেটলাইফ স্টেডিয়ামের দর্শকরা প্রতিবাদ করে মেসির নাম ধরে চিৎকার করেন।
সমর্থকদের মতে, ফাইনাল বাদে পুরো আসরে দুর্দান্ত খেলেছেন মেসি। পরিসংখ্যানও অবশ্য তাই বলে। এবারের টুর্নামেন্টে সবমিলিয়ে ৮ গোল করেছেন তিনি।

সঙ্গে ৪ গোল অ্যাসিস্ট করেছেন আর্জেন্টিনার প্লে মেকার। আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পথে ৫ বার ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। ক্যারিয়ারের গোধূলিলগ্নেও আর্জেন্টিনার অনেক ম্যাচ জয়ের নায়ক হওয়ায় ৩৯ বছর বয়সী ফরোয়ার্ডের হাতেই পুরস্কারটি মানানসই ছিল বলে সমর্থকরা মনে করেন।
রদ্রি অবশ্য গোল-অ্যাসিস্ট কোনোটাই করেননি এবারের বিশ্বকাপে। তবে স্পেনের মাঝমাঠের ইঞ্জিন ছিলেন দলটির অধিনায়ক।

মিডফিল্ড কন্ট্রোল করেছেন ম্যানচেস্টার সিটির তারকা। কতটা তা পরিসংখ্যান দিলে বিষয়টি স্পষ্ট হয়ে উঠবে। আসরে ৮ ম্যাচে মোট ৭২৬ মিনিট খেলেছেন রদ্রি। নির্ভুল পাস দিয়েছেন ৬৯২টি, যা টুর্নামেন্টে যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি। তার মোট পাসের ৯৪ শতাংশই ছিল নিখুঁত। এ ছাড়া ট্যাকলে জিতেছেন ১৩ বার।
দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই রদ্রিকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মনে করেছে ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ। তাদের মতে, আক্রমণ তৈরিতে মেসির অবদানের থেকে স্পেনের বিশ্বকাপ জয়ে রদ্রির প্রভাব বেশি। তবে বিতর্ক থেকেই যাচ্ছে, কেননা সেরা খেলোয়াড় সব সময় নির্বাচিত করা হয় গোল এবং অ্যাসিস্টে যার অবদান থাকে।