নিজস্ব প্রতিবেদক:
‘মহা মিলনের লগ্নে শেকড়ের সন্ধানে’ এই প্রতিপাদ্যে রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক উপচার পত্রিকার বার্ষিক মিলন মেলা ২০১৭ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় নগরীর সীমান্ত সম্মেলন কেন্দ্রে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। এসময় জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন পত্রিকার সম্পাদক ড. মোহাম্মদ আবু ইউসুফ সেলিম।
দৈনিক উপচার পত্রিকার সম্পাদক ড. মোহম্মাদ আবু ইউসুফ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার তমিজ উদ্দিন আহ্ম্মেদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, দৈনিক উপচার পত্রিকার উপদেষ্টা তরিকুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যায়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান, এটিএন বাংলার রাজশাহী প্রতিনিধি সাংবাদিক সুজা উদ্দিন ছোটন ও সাংবাদিক সফিউদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে তমিজ উদ্দিন বলেন, ‘সংবাদপত্র হচ্ছে জনগণের চোখ ও কান। চারপাশে যে ঘটনা ঘটে জনগণ তা সংবাদপত্রের মাধ্যমে দেখে ও শোনে। সমাজের এমন কিছু জায়গা আছে যেখানে পুলিশের চোখ যায় না বা এমন কিছু ঘটনা যা জনগণ আমাদের জানায় না, তা সংবাদপত্র আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়।’

এ সময় তিনি আরো বলেন, ‘আমরা হয়তো জনবল বা সীমাবদ্ধতার কারণে অনেক কাজ করতে পারি না। তাই আমাদের বিষয়ে সমালোচনা থাকতে পারে। তাই সংবাদপত্রগুলোকে বলবো অব্যশই আমাদের সমালোচনা করবেন তবে সেটা জনগণের স্বার্থে। যাতে আমরা সর্বদা সজাগ থেকে জনগণের সেবা করতে পারি।’
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া বলেন, ‘নয়েজ (ঘটনা) ছাড়া কোন সংবাদ হয় না সেই নয়েজ বা ঘটনার পিছনে নিশ্চয় সত্য লুকিয়ে থাকে। যা তুলে ধরায় সংবাদপত্রের কাজ।’ দৈনিক উপচার সর্ম্পকে তিনি বলেন, জনগণের সেবক হিসেবে বস্তুনিষ্ঠ সংবাদ দিয়ে পত্রিকাটি যে সেবা করছে এবং ঘটনার পিছনের ঘটনা তুলে ধরে জনগণের যে সেবা করে আসছে সেই ধারাবাইকতা বজায় রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডাবলু সরকার বলেন, মানুষের মনের কোঠায় দৈনিক উপচার পত্রিকাটি বস্তুনিষ্ট সংবাদের পরিবেশনের মাধ্যমে যে জায়াগা করে নিয়েছে তা যেনো অব্যাহত থাকে সে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় সাংবাদিক সফিউদ্দীন বলেন, ‘বাংলাদেশে এতো জাতীয় দৈনিকের ভীড়ের মাঝেও স্থানীয় পত্রিকাগুলো টিকে আছে পাঠকের আশা ও চাহিদা অনুযায়ী সংবাদ পরিবেশনের মাধ্যমে। সংবাদপত্রের সংবাদের একটি লাইনের জন্য সাংবাদিকদের এখান থেকে সেখান ছুটা-ছুটি করতে হয়। সর্বশেষে একটি লাইনের পিছনে তাদের অনেক ব্যয় করতে হয় অথচ স্থানীয় সংবাদপত্রগুলো জনগনের সেবা দেওয়ার স্বার্থে নাম মাত্র মূল্যে তাদের কপি বিক্রি করে।’
টি ইসলাম এগ্রো ইন্ডস্ট্রিজ, রাজশাহী সিল্ক ফ্যাশন ও মি কসমেটিক্স প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় ও ওয়ালিউর রহমান বাবুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক আজিবার রহমান, গণধ্বণী প্রতিদিন পত্রিকার সম্পাদক ইয়াকুব শিকদার, পত্রিকাটির বার্তা সম্পাদক নূরে ইসলাম মিলন, প্রধান প্রতিবেদক মাসুদ রানা, সিনিয়র স্টাফ রির্পোটার এ এন লিটন, রাবি প্রতিনিধি হাসান মাহমুদ, বাংলাভিশন টেলিভিশনের রাজশাহী জেলা প্রতিনিধি পরিতোষ চৌধুরী আদিত্ব, আরটিভির রাজশাহী জেলা প্রতিনিধি আমীর ফয়সাল সম্রাট, ইনডিপেনডেন্ট টেলিভিশনের নিজস্ব প্রতিনিধি (রাজশাহী) মাইনুল হাসান জনি, বৈশাখী টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি আব্দুস সাত্তার ডলার, মাইটিভির রাজশাহী জেলা প্রতিনিধি শাহরিয়ার অন্তু, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুর জামান আসাদ, বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিন শতাধিক সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকাল তিনটা থেকে শুরু করে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স/শ










