সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

৭০ ভরি সোনা নিয়ে বিজিবির কাছে ধরা

নিউজ ডেস্ক২৭ এপ্রিল ২০১৮১ মিনিট পড়া
৭০ ভরি সোনা নিয়ে বিজিবির কাছে ধরা

সিল্কসিটিনিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদার জয়রামপুরে খুলনাগামী নিউ মডার্ন পরিবহণ বাস তল্লাশি করে ৭০ ভরি সোনার বারসহ শাহিন মিয়া (৩৫) নামের এক বাসযাত্রীকে আটক করেছে। জব্দকৃত সোনার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।

আটক শাহিন মিয়া টাঙ্গাইলের মীর্জাপুরের মৃত আমির উদ্দীনের ছেলে। শুক্রবার সকাল ৭টায় তাকে আটক করা হয়।

চুয়াডাঙ্গা বিজিবি-৬ এর পরিচালক ইমাম হাসান জানান, শুক্রবার সকাল  ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির নায়েক রাসেল দামুড়হুদার জয়রামপুর কাঠালতলায় খুলনাগামী নিউ মডার্ন পরিবহণ তল্লাশি করে। এ সময় শাহিন মিয়ার দেহ তল্লাশি করলে তার পকেট থেকে ৭০ ভরি ওজনের সাতটি সোনার বার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা। শাহিন ঢাকার টাঙ্গাইলের মির্জাপুরের মৃত আমির উদ্দীনের ছেলে। উল্লেখ্য শাহিন সোনার বারগুলি ভারতে পাচারের উদ্দেশে বহন করছিল।

শাহিনকে দামুড়হুদা থানায় সোপর্দসহ তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রাইজিংবিডি