সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
চাকরি

৬৮ জনকে নিয়োগ দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড

নিউজ ডেস্ক২০ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
৬৮ জনকে নিয়োগ দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। ‘উপসহকারী প্রকৌশলী, শাখা কর্মকর্তা (পুর) বা প্রাক্কলনিক’ পদে ৬৮ জনকে এই নিয়োগ দেওয়া হবে।

 

যোগ্যতা

কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট থেকে পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি প্রার্থীদের ন্যূনতম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না। এ ছাড়া মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেলসহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।

 

আবেদন প্রক্রিয়া

পদটিতে আবেদনের জন্য আবেদন ফরম পাওয়া যাবে পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে (www.bwdb.gov.bd)। আগ্রহী প্রার্থীরা ফরম পূরণে পর ডাকযোগে অথবা সরাসরি আবেদনপত্র প্রেরণ করতে পারবেন। আবেদন পাঠানোর ঠিকানা ‘পরিচালক, কর্মচারী উন্নয়ন পরিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, রহমান চেম্বার (দশম তলা), ১২-১৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০’। আবেদনপত্রের খামের ওপর পদের নাম ও প্রার্থীর নিজ জেলা উল্লেখ করতে হবে। আবেদন করা যাবে ২০ ডিসেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন :

সূত্র: এনটিভি