সদ্য প্রকাশিত
রাজশাহী

২১ আগস্টে হামলাকারীদের শাস্তি দাবিতে রাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক২১ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
২১ আগস্টে হামলাকারীদের শাস্তি দাবিতে রাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সামবেশে গ্রেনেড হামলার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ। রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে তারা মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে ১৫ আগস্ট হত্যার পর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকেও হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা চালায় স্বাধীনতাবিরোধীরা। আর আগস্ট মাসকেই তারা নারকীয় এ হত্যার মাস হিসেবে বেছে নিয়েছে। আমাদের সতর্ক থাকতে হবে যেন স্বাধীনতা বিরোধীরা পুনরায় বঙ্গবন্ধু পরিবারকে হত্যার ষড়যন্ত্র করতে না পারে। বক্তারা ২১ আগস্টের নারকীয় গ্রেনেড হামলায় জড়িত ও মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মানববন্ধনে রজাশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা, প্রগতিশীল শিক্ষক সমাজের সভাপতি অধ্যাপক রকীব আহমদে প্রমুখ।

স/অ