সিল্কসিটিনিউজ ডেস্ক:
জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। প্রতিষ্ঠানটি লস্কর পদে ১৭ জনকে নিয়োগ দেবে।
পদের নাম
লস্কর

যোগ্যতা
প্রার্থীকে ডিইপিটিসি হতে এক বছর মেয়াদি কোর্স পাস হতে হবে অথবা ৮ম শ্রেণি পাস হতে হবে। চাকরির বয়স ১৮ বছর থেকে ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে আট হাজার ৫০০ টাকা থেকে ২০ হাজার ৫৭০ টাকা। প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আবেদন ফর্ম বিআইডব্লিউটিএর ওয়েবসাইট www.biwta.gov.bd.job- থেকে সংগ্রহ করতে হবে। আবেদনপত্র সম্পূর্ণ বাংলায় লিখে সচিব, বিআইডব্লিউটিএ, ১৪১-১৪৩, মতিঝিল, বা/এ (৬ষ্ঠ তলা), ঢাকা-১০০০ বরাবর অফিস চলাকালীন পৌঁছাতে হবে।
আবেদনের সময়সীমা
আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ সেপ্টেম্বর, ২০১৭ পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিস্তারিত জানতে ভিজিট করুন : www.biwta.gov.bd










