সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
বিচিত্র

হাসতে গিয়ে মৃত্যু হলো শিক্ষিকার

নিউজ ডেস্ক২১ আগস্ট ২০১৭১ মিনিট পড়া
হাসতে গিয়ে মৃত্যু হলো শিক্ষিকার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

খোলামেলা হাসির জন্য প্রচুর তারিফ কুড়িয়েছেন? এই হাসিই কিন্তু আপনার কাল হতে পারে। কী পরিস্থির মধ্যে থেকে হাসছেন, সে বিষয়ে সতর্ক না থাকলে অজান্তেই মৃত্যুর কোলে ঢলে পড়তে পারেন। সম্প্রতি এই শিক্ষাই দিয়ে গেলেন ৫০ বছরের শ্যারন রেজোলি।

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পেনসিলভেনিয়ার চার্লস আ হাসটন মিডল স্কুলের শিক্ষিকা ছিলেন শ্যারন। কয়েকদিন আগেই মেয়ের সঙ্গে মেক্সিকোয় বন্ধুর বাড়িতে ছুটি কাটাতে যান তিনি। আর সেখানেই ঘটে অঘটন। অত্যাধিক জোরে হাসতে গিয়েই প্রাণ হারালেন এই শিক্ষিকা।

গত ১৪ অগস্টের ঘটনাটি ছিল অনেকটা এইরকম। এক বহুতলের উপরের বারান্দায় বসে বন্ধুর সঙ্গে দেদার আড্ডায় মেতেছিলেন শ্যারন। ছোটখাটো মজা, ঠাট্টা-তামাশার মধ্যে দিয়ে একটা সময় জোরে হাসতে শুরু করেন তিনি। হাসির ঠেলায় অসাবধানতাবশত বহুতলের উপর থেকে নীচে পড়ে যান তিনি। তাঁর ভাই ডেভিড রেজোলি জানিয়েছেন, ‘‘খুব জোরে হাসছিল দিদি। হাসতে হাসতে মাথা পিছনের দিকে যেতেই ব্যালেন্স হারিয়ে নীচে পড়ে যায়’’। শরীরের বিভিন্ন অংশ ও মস্তিষ্কেও গুরুতর চোট পান শিক্ষিকা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষমেশ বাঁচানো সম্ভব হয়নি।
দুর্ঘটনার পর মৃতার ভাই আরও জানিয়েছেন, তাঁরা যেখানে আসর বসিয়েছিলেন, সেই জায়গাটি ছিল একেবারে খোলামেলা। ফলে সামান্য ব্যালান্স হারাতেই পড়ে যান শ্যারন।