সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

‘হাতুড়ি মার্কা’ নিয়ে উপজেলা নির্বাচনে অংশ নেবে ওয়ার্কার্স পার্টি

নিউজ ডেস্ক৩ ফেব্রুয়ারি ২০১৯২ মিনিট পড়া
‘হাতুড়ি মার্কা’ নিয়ে উপজেলা নির্বাচনে অংশ নেবে ওয়ার্কার্স পার্টি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় হাতুড়ি মার্কা নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি। রবিবার (৩ ফেব্রুয়ারি) দলটির পলিটব্যুরোতে এ সিদ্ধান্ত গৃহীত হয়। দলীয় নেতা কামরুল আহসান দুপুরে এ তথ্য জানান।

কামরুল আহসান জানান, রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত দুদিনব্যাপী সভার প্রস্তাবে একথা  বলা হয়। সভায় পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় নিয়ে রিপোর্ট পেশ করেন। সভায় আলোচনায় অংশ নেন— পলিটব্যুরোর সদস্য  আনিসুর রহমান মল্লিক, সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, ইকবাল কবির জাহিদ, আমিনুল ইসলাম গোলাপ,কামরুল আহসান, মোস্তফা লুৎফুল্লা এমপি প্রমুখ।

কামরুল আহসান বলেন, ‘পুলটব্যুরোর সভায়  নিজ দলীয় প্রতীক ‘হাতুড়ি মার্কা’ নিয়ে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত হয়েছে। এ ব্যাপারে জেলা কমিটির কাছে সম্ভাব্য প্রার্থীদের তালিকা চাওয়া হয়েছে।’

তিনি জানান, ওয়ার্কার্স পার্টি আশা করে, শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও নিরুপদ্রব পরিবেশে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত করতে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। ওয়ার্কার্স পার্টি উপজেলা নির্বাচনের সামগ্রীক বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবে।

তিনি আরও  জানান, উপজেলা নির্বাচন, স্থানীয় উন্নয়ন, জনজীবনের সমস্যার প্রশ্নে স্থানীয় সরকারের সব নির্বাচনকেই তৃনমূলের জনগণ তাদের একান্ত নিজের নির্বাচন বলে মনে করে। এক্ষেত্রে কোনও প্রকার ব্যত্যয় তাদের গণতান্ত্রিক মন মানসিকতাকে আঘাত করবে। বিরোধী দলগুলো যা চাইছে, অর্থাৎ নির্বাচন সম্পর্কে জনমনে নেতিবাচক মনোভাব তৈরি করার অপকৌশলকেই লাভবান করবে।