সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
রাজশাহী

স্থায়ী বহিষ্কৃত তারপরেও হলে থাকছেন দুই ছাত্রলীগ নেতা

নিউজ ডেস্ক১৭ আগস্ট ২০১৬২ মিনিট পড়া
স্থায়ী বহিষ্কৃত তারপরেও হলে থাকছেন দুই ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কৃত হওয়ার পাঁচ মাস পরেও আবাসিক হলে অবস্থান করছেন ছাত্রলীগের দুই নেতা। টেন্ডার নিয়ে দ্বন্দ্বে প্রকৌশলীকে পেটানোর দায়ে চলতি বছরের ২৯ মার্চ তাদের বহিষ্কার করা হয়।
এরা হলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময়ানন্দ অভি ও শহীদ হবিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি মামুন-অর-রশীদ। তারা দুজনেই ফিশারিজ বিভাগের শিক্ষার্থী। বর্তমানে তারা দুজনেই শহীদ হবিবুর রহমান হলে অবস্থান করছেন। ওই হলের ২০৭ নম্বর কক্ষে অভি ও ২০৬ নম্বর কক্ষে মামুন থাকেন বলে হল সূত্র জানায়। এছাড়া হলে মাদক সেবন, সিট বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ রয়েছে ওই দুইজনের বিরুদ্ধে।
এর আগে ২০১৪ সালের ২৮ আগস্ট টেন্ডার নিয়ে দ্বন্দ্বে উপাচার্যের অপেক্ষামান কক্ষে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সিরাজুম মুনীরকে মারধর করে ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক এসএম তৌহিদ আল হোসেন তুহিন, তন্ময়ানন্দ অভি ও মামুন। ঘটনার দু’দিন পর উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বিশেষ ক্ষমতাবলে ওই তিনজনকে সাময়িক বহিষ্কার করে ঘটনাটি তদন্তের নির্দেশ দেন।
এরপর চলতি বছরের ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি তদন্ত শেষে তাদের স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করে। এর ওপর ভিত্তি করে অপরাধ প্রমাণিত হওয়ায় ২৯ মার্চ সিন্ডিকেট সভায় তাদেরকে স্থায়ী বহিষ্কার করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘আমি বিষয়টি পুলিশকে জানিয়েছি। তারা ব্যবস্থা নিবে।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘হল প্রাধ্যক্ষ আমাদের কাছে সাহায্য চাইলে আমরা সাহায্য করবো। তারা অনুমতি না দেওয়া পর্যন্ত আমারা কিছুই করতে পারবো না।’
জানতে চাইলে হবিবুর রহমান হলের প্রধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রহমান বলেন, ‘বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম না। হল আবাসিক শিক্ষকদের সাথে কথা বলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’

স/আর