সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
অপরাধ ও দুর্নীতি

স্ত্রীকে পাচার করে ভারতে বিক্রির দায়ে স্বামীর যাবজ্জীবন

নিউজ ডেস্ক৩০ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া
স্ত্রীকে পাচার করে ভারতে বিক্রির দায়ে স্বামীর যাবজ্জীবন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ফরিদপুরে স্ত্রীকে বিয়ের পর ভারতে নিয়ে বিক্রি করার অপরাধে সবুজ শেখ (২৫) নামে এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি আসামিকে আরো ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

‎আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।‌

‎সাজাপ্রাপ্ত সবুজ শেখ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বন্দিগাঁ গ্রামের সিরাজ শেখের ছেলে।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
‎মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার মধুখালী উপজেলার মেসরদিয়া গ্রামের ইমাম উদ্দিন শেখের মেয়ের সঙ্গে সবুজ শেখের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর নিজের স্ত্রীকে ভারতে নিয়ে বিক্রি করে দেন সবুজ শেখ। এ ঘটনায় মামলা হলে দীর্ঘ শুনানি শেষে আজ মঙ্গলবার আসামিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন।

‌
‎এ বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, ‘আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট হয়েছি।’