সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
অন্যান্য

সেলফি তুলতে গিয়ে প্রাণ গেলো ভারতীয় দম্পতির

নিউজ ডেস্ক৩১ অক্টোবর ২০১৮১ মিনিট পড়া
সেলফি তুলতে গিয়ে প্রাণ গেলো ভারতীয় দম্পতির

সিল্কসিটিনিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে সেলফি তুলতে গিয়ে ২৪৫ মিটার (৮০৩ ফুট) উঁচু স্থান থেকে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন এক ভারতীয় দম্পতি।

ওই দম্পতির নাম বিষ্ণু বিশ্বনাথ (২৯) ও মিনাক্ষী মোর্থি (৩০)। তাদের স্বজনরা জানান, গত সপ্তাহে ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের টাফট পয়েন্ট থেকে পড়ে যান তারা।

ওই পার্কের টাফট পয়েন্ট জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি। এ স্থানটির চারপাশে রেলিং দেওয়া নেই। গত বৃহস্পতিবার তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিশ্বনাথের ভাই সংবাদমাধ্যমকে জানান, আমার মনে হয় তারা সেলফি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন।

বিষ্ণু ও মিনাক্ষী যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। তারা ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে ভ্রমণে বের হন। তারা এ নিয়ে একটি ব্লগও লিখেছেন। যার শিরোনাম ছিল, ‘হলিডেইস অ্যান্ড হ্যাপিলি ইভার আফটারস’।

মিনাক্ষীর সাম্প্রতিক এক ইন্সটাগ্রাম পোস্টে দেখা যায়, গ্রান্ড ক্যানিয়নে বসা একটি ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লেখা ছিল, ‘একটি ছবির থেকে কি আমাদের জীবন মূল্যবান?’ এ স্থানটি বিপজ্জনক হিসেবে পরিচিত।

গতমাসে ফ্যামিলি মেডিসিন অ্যান্ড প্রাইমারি কেয়ার জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে সেলফি তুলতে গিয়ে প্রাণ হারান ২৬০ জন।