সদ্য প্রকাশিত
নাটোর

সারা বিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে রয়েছে : আইসিটি প্রতিমন্ত্রী পলক

নিউজ ডেস্ক২৭ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
সারা বিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে রয়েছে : আইসিটি প্রতিমন্ত্রী পলক

নিজস্ব প্রতিবেদক, নাটোর:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, গুলশান, শোলাকিয়ায় জঙ্গী হামলার পরও বিদেশীরা এদেশে পদ্মা সেতু করছে, বিভিন্ন সেক্টরে কাজ করছে তার মানে সারা বিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে রয়েছে।

 

শনিবার বিকেলে বেসরকারী চায়না মোবাইল কোম্পানী হুয়াওয়ের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

 

এ সময় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী ঝাও হাও ফু।এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদেকুর রহমান, সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মন্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

এ সময় সিংড়া উপজেলার মোট ১হাজার ২’শ জনকে চাল, ডাল দেওয়া হয়।

স/অ