সিল্কসিটিনিউজ ডেস্ক:
এক বা দুই বছর নয় সাতটি বছর একই অবস্থানে কাটিয়ে দিতে পারবেন কি আপনি! উত্তরটা দিয়েই দিচ্ছি কোন ভাবেই সম্ভব নয়। একজন মানুষ সর্বোচ্চ আধা ঘণ্টা এক অবস্থানে থাকতে পারে। কিন্তু এই বিষ্ময়কর পৃথিবীতে এমন এক প্রাণী পাওয়া গেছে যে একই অবস্থানে থেকে সাত বছর কাটিয়ে দিয়েছে। বলা হচ্ছে ওলম সালামান্ডার নামক এক প্রাণির কথা।
নিউইয়র্ক পোস্টের একটি প্রতিবেদনে জানা যায়, এই ওলম সালামান্ডার ২ হাজার ৫শ’ ৬৯ দিন এক ইঞ্চিও নরাচড়া করেনি। ওলম সালামান্ডার বসনিয়া-হার্জেগোভিনার গুহায় বাস করা মেরুদন্ডী প্রজাতি প্রাণী। । এরা অন্যান্য উভচর প্রাণীর বিপরীত, এবং এরা সম্পূর্ণভাবে জলজ প্রাণী; এরা খাওয়া দাওয়া করে, ঘুমায় এবং শ্বাস নেয় পানির নিচে। এদের মাংশল রঙের চামড়ার কারণে ‘মনুষ্য মাছ’ নামেও পরিচিত।

ওলমের আনুমানিক আয়ু ৫৮ বছর। একটি গবেষণায় উল্লেখ করা হয় যে এদের আয়ু সর্বোচ্চ ১০০ বছরের ওপর হতে পারে এবং গড় আয়ু ৬৮.৫ বছর। এদের দেহের আয়তনের হিসেবে এরা অন্যান্য উভচরদের তুলনায় বেশিদিন বাঁচে। তবে গুহায় বসবাসের জন্য মানিয়ে চলার ক্ষেত্রে পরিবেশগত পরিবর্তনের কারণে ওলমের অস্তিত্ব মারাত্মক হুমকির মুখে আছে।










