নিজস্ব প্রতিবেদক:
বাংলানিউজের রাজশাহীর স্টাফ করেসপন্ডেন্ট সাংবাদিক শরীফ সুমনের মা হাসিনা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় আরইউজে’র সভাপতি কাজী শাহেদ ও সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ গভীর শোক প্রকাশ ও মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন। একইসঙ্গে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

প্রসঙ্গত, রোববার বিকেল পৌঁনে ৪টার দিকে নগরীর শালবাগান এলাকার আসাম কলোনির বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাসিনা বেগম। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
স/আর










