সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

সাংবাদিক মোশাররফ রুমি আর নেই

নিউজ ডেস্ক৮ মার্চ ২০২১১ মিনিট পড়া
সাংবাদিক মোশাররফ রুমি আর নেই

সাংবাদিক মোশাররফ রুমি আর নেই। সোমবার (৮ মার্চ) বিকাল ৪টার দিকে মুগদা জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ এশার নামাজের পর শাহজাহানপুর আমতলা জামে মসজিদে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাংগঠনিক সম্পাদক রাহাত সাইফুল এসব তথ্য নিশ্চিত করেছেন ।

মোশাররফ রুমি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। সর্বশেষ তিনি দৈনিক মানবজমিন পত্রিকায় কর্মরত ছিলেন। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস), বাংলাদেশ ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ সাংবাদিকদের প্রায় সবগুলো সংগঠনের সদস্য ছিলেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাচসাস।