নিজস্ব প্রতিবেদক:
দৈনিক যুগান্তর, সমকাল ও যায়যায়দিনের রাজশাহী ব্যুরো অফিসের ব্যুরো প্রধান ডা. মোজাহার হোসেন বুলবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বুধবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজশাহী সিটি কর্পোরেশনের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপিতে বলা হয়, শোক বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন রাজশাহীর সাংবাদিক অঙ্গনে বুলবুল হোসেনের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, সাংবাদিক বুলবুল হোসেন ক্যান্সারে আক্রান্ত হয়ে বুধবার ভোরে ঢাকায় মৃত্যুবরণ করেন। তিনি দৈনিক যুগান্তর, সমকাল এবং পরবর্তীতে যায়যায়দিনের রাজশাহী ব্যুরো অফিসের প্রথম ব্যুরো প্রধান ছিলেন। একই সময়ে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক হিসেবেও কর্মরত ছিলেন।
জি/আর









