সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
মিডিয়ার সংবাদ

সাংবাদিকদের দেওয়া হচ্ছে ‘আইজিপি মিডিয়া অ্যাওয়ার্ড’

নিউজ ডেস্ক৭ আগস্ট ২০১৭২ মিনিট পড়া
সাংবাদিকদের দেওয়া হচ্ছে ‘আইজিপি মিডিয়া অ্যাওয়ার্ড’

সিল্কসিটিনিউজ ডেস্ক: অপরাধ বা আইন-শৃঙ্খলা বিষয়ক প্রতিবেদন যেমন-জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদক, কমিউনিটি পুলিশিং, লোমহর্ষক বা চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন ইত্যাদি প্রতিবেদন তৈরির ক্ষেত্রে ক্রাইম রিপোর্টার বা সাংবাদিক বা ফটোজার্নালিস্টদের ভূমিকার স্বীকৃতি হিসেবে বাংলাদেশে এই প্রথম বাংলাদেশ পুলিশ IGP’s Media Award প্রবর্তন করেছে।

তিন ক্যাটাগরিতে দেয়া হবে আইজিপি অ্যাওয়ার্ড :
১. জাতীয় দৈনিক সংবাদপত্র : জাতীয় দৈনিক সংবাদপত্র (বাংলা ও ইংরেজি) প্রকাশিত অপরাধ বা আইন-শৃঙ্খলা বিষয়ক প্রতিবেদন বা ফিচার।
২. টেলিভশন : দেশীয় সরকারি ও বেসরকারি টেলিভিশন বা চ্যানেলে সম্প্রচারিত অপরাধ বা আইন-শৃঙ্খলা বিষয়ক প্রতিবেদন।
৩. আলোকচিত্র : জাতীয় দৈনিক সংবাদপত্রে (বাংলা ও ইংরেজি) প্রকাশিত অপরাধ বা আইন-শৃঙ্খলা সংক্রান্ত আলোকচিত্র বা ছবি।

আবেদনের নিয়মাবলী :
– প্রতিবেদন বা ফিচার ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর, ২০১৬ এর মধ্যে প্রকাশিত বা সম্প্রচারিত হতে হবে।
– আবেদনকারীকে যেকোন জাতীয় সংবাদপত্র বা টেলিভিশন বা চ্যানেলে কর্মরত সাংবাদিক বা আলোকচিত্র সাংবাদিক হতে হবে।
– জাতীয় দৈনিক সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন বা ফিচারের মূল কবি এবং স্ক্যান করা সফট কপি (সিডি) জমা দিতে হবে।
– টেলিভিশনে বা চ্যানেলে সম্প্রচারিত প্রতিবেদন সিডিতে রূপান্তর করে পূর্ণাঙ্গ স্ক্রিপ্টসহ জমা দিতে হবে।
– জাতীয় দৈনিক সংবাদপত্রে প্রকাশিত আলোকচিত্রের ক্যাপশনসহ মূলকপি জমা দিতে হবে। আলোকচিত্রের 8R(8″x10″) সাইজের হার্ডকপি এবং ডিভিডি জমা দিতে হবে।
– একজন আবেদনকারী একই বিষয়ে একাধিক প্রতিবেদন বা ফিচার বা আলোকচিত্র জমা দিতে পারবেন না।