সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
মিডিয়ার সংবাদ

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা ও প্রতিবাদ

নিউজ ডেস্ক২৯ অক্টোবর ২০২৩১ মিনিট পড়া
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকায় বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশে পেশাগত দায়িত্ব পালনের সময়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)।

রোববার সকালে আরইউজের সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তানজিমুল হক এক বিবৃতিতে বলেন, সমাবেশে ১৫ জন সাংবাদিক আহত হয়েছেন এবং তাদের বাহন পুড়িয়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আরইউজে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করবে। সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে নিশ্চিত করতে হবে। এ হামলার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।