সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
বিচিত্র

সবুজ রঙের কুকুর ছানা

নিউজ ডেস্ক১৯ জানুয়ারি ২০২০২ মিনিট পড়া
সবুজ রঙের কুকুর ছানা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সাদা রঙের মা কুকুর জন্ম দিল সবুজ রঙের কুকুর ছানা। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনা এলাকায়। ছবিটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পরই ভাইরাল হয়ে গেছে। অবশ্য এটিই প্রথম নয়, আগেও একই ঘটনা স্পেনেও ঘটেছিল বলে জানা যায়।

২০১৪ সালের জুন মাসে স্পেনের একটি কুকুর ৫টি বাচ্চা জন্ম দিয়েছিল। যার মধ্যে দুটির গায়ের রঙ ছিল সবুজ। এ দুটি কুকুর ছানাই বিশ্বের প্রথম সবুজ কুকুর বলে দাবি করা হয়।

তবে এবার সবুজ রঙের কুকুর জন্ম নেয়া প্রসঙ্গে কুকুরটির মালিক শানা ট্যামে বলে এক নারী জানান, জিপসি নামে তার একটি কুকুর আছে। গত শুক্রবার সকালে সে মোট আটটি বাচ্চার জন্ম দেয়। এরপর দেখা যায় সেগুলোর মধ্যে একটি বাচ্চার গায়ের রঙ সবুজ। বিষয়টি দেখে চমকে যান তিনি। ধাতস্থ হওয়ার পর কল্পবিজ্ঞানের সুপারহিরো হাল্কের অনুকরণে তার নাম রাখা হয়েছে হাল্ক। বর্তমানে সবকটি বাচ্চাই সুস্থ আছে।

এরপর ওই কুকুর বাচ্চাটির ছবি ফেসবুকে পোস্ট করেন শানা ট্যামের স্বামী ক্রিস গিগ। তাতে লেখা ছিল, আমাদের জার্মান শেপার্ডের সবুজ রঙের একটি বাচ্চা হয়েছে। হাল্ক নামে ওই কুকুরটির বর্তমানে বয়স হল মাত্র পাঁচদিন।

এর আগে একই ঘটনা স্পেনেও ঘটেছিল বলে জানা যায়। ২০১৪ সালের জুন মাসে স্পেনের একটি কুকুর ৫টি বাচ্চা জন্ম দিয়েছিল। যার মধ্যে দুটির গায়ের রঙ ছিল সবুজ। এই দুইটি কুকুর ছানাই বিশ্বের প্রথম সবুজ রঙয়ের কুকুর বলে দাবি করা হয়।

ওই কুকুরগুলোর মালিক ভ্যালেলাদো জানিয়ে ছিলেন, প্রথমে পাঁচটি বাচ্চার মধ্যে দুটির রঙ আলাদা হওয়ায় ময়লা ভেবে তা পরিষ্কার করার জন্য এগিয়ে যাই। তবে কিছুক্ষণ পর বুঝতে পারি এটা ওদের শরীরের স্বাভাবিক রঙ। কোনও ময়লা নয়।