সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
মিডিয়ার সংবাদ

সংবাদকর্মীদের জন্য ৪৫% মহার্ঘ ভাতা ঘোষণা

নিউজ ডেস্ক২২ মার্চ ২০১৮১ মিনিট পড়া
সংবাদকর্মীদের জন্য ৪৫% মহার্ঘ ভাতা ঘোষণা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সংবাদপত্র ও সংবাদ সংস্থায় নিয়োজিত সংবাদকর্মীদের জন্য মূল বেতনের ৪৫ শতাংশ অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার নবম ওয়েজ বোর্ড কমিটির তৃতীয় বৈঠক থেকে এই ঘোষণা এলো।

চলতি বছর ১ মার্চ থেকে মহার্ঘ ভাতা কার্যকর হবে। কমিটি সূত্রে জানা গেছে, আগামী ২৭ মার্চ ওয়েজ বোর্ড কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হবে।রাজধানীর প্রেস ইনস্টিটিউট সেমিনার কক্ষে ওয়েজ বোর্ড কমিটির চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম এ ঘোষণা দেন। দুপুর থেকে বিকেল পর্যন্ত সংবাদপত্রের মালিক ও সংবাদকর্মীদের পক্ষ থেকে মতামত তুলে ধরা হয়। উভয় পক্ষের যুক্তিতর্কের পর কমিটির প্রধান এই ঘোষণা দেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল কালের কণ্ঠকে গত রাতে জানান, সংবাদকর্মীদের জন্য এ মহার্ঘ ভাতা ১২০ শতাংশ করার দাবি তোলা হয়েছিল। মালিকপক্ষ এ মহার্ঘ ভাতার পক্ষে ছিল না। এ অবস্থায় উভয় পক্ষের বক্তব্য শোনার পর কমিটির চেয়ারম্যান ৪৫ শতাংশ অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণা করেন।

গতকাল সংবাদপত্র মালিক পরিষদ (নোয়াব) সভাপতি প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, সমকালের প্রকাশক এ কে আজাদ, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও বাংলাদেশ সংবাদপত্র পরিষদের প্রতিনিধি কিবরিয়া চৌধুরী উপস্থিত ছিলেন।