সদ্য প্রকাশিত
রাজশাহীর খবর

শিবগঞ্জে ‘আপত্তিকর অবস্থায়’ প্রাথমিক শিক্ষা অফিসার আটক

নিউজ ডেস্ক১৮ আগস্ট ২০১৬৩ মিনিট পড়া
শিবগঞ্জে ‘আপত্তিকর অবস্থায়’ প্রাথমিক শিক্ষা অফিসার আটক

ভ্রাম্যমাণ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইউসুফ আলী ভূঁঞাকে রহিমা বেগম নামে এক নারীর সাথে আপত্তিকর অবস্থায় আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার রাতে শিবগঞ্জ পৌর এলাকার দেওয়ানজাঈগীর গ্রামে এ ঘটনা ঘটে। আপত্তিকর অবস্থায় আটককৃত নারী মনাকষা ইউনিয়নের হাউস নগর গ্রামে নজরুল ইসলাম মেয়ে রহিমা বেগম (৩৮) ওরফে শাহনাজ পারভিন।

 

নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন গ্রামবাসী জানান, বেশ কিছু দিন আগে প্রাথমিক শিক্ষা অফিসার ইউসুফ আলী ভূঁঞা ও রহিমা বেগমের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে উঠে। বুধবার রাতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইউসুফ আলী ভূঁঞা ও ঐ নারীকে অবৈধ কাজে লিপ্ত থাকা অবস্থায় আটক করে এলাকাবাসী। এর আগে ইউসুফ আলী ভূঁঞা বাড়ির জানালা ভেঙ্গে পালানোর চেষ্টা করার এক পর্যায়ে তাদের আটক করে থানায় খবর দিলে শিবগঞ্জ পুলিশ তাকে উদ্ধার করে থানা নিয়ে আসে।

 

প্রাথমিক শিক্ষা অফিসার ইউসুফ আলী ভূঁঞা বলেন, গত ফেব্রুয়ারিতে তারা চাঁপাইনবাবগঞ্জ কোর্টে গিয়ে এফিডেভিট করে বিয়ে করেছেন। রহিমা বেগম জানান,তার শিক্ষা সনদে নাম রয়েছে শাহনাজ পারভিন।

 

এদিকে শিবগঞ্জ অফিসার ইনচার্জ মোঃ রমজান আলী জানান, দেওয়ানজাঈগীর  এলাকায় একটি বাড়িতে প্রাথমিক শিক্ষা অফিসার ইউসুফ আলী ভূঁঞা কে স্থানীরা আটক করে আমাদের খবর দেয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে শিক্ষা অফিসার ও ঐ নারীকে উদ্ধার করে নিয়ে আসি। এঘটনার সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে ওসী রমজান আলী জানান।

 

শিবগঞ্জ থানা পুলিশের ডিউটি অফিসার সুলতান বৃহস্পতিবার বিকেলে জানান এখন পর্যন্ত মামলা দায়ের হয়নি।

 

দেওয়ানজাঈগীর গ্রামের নুরুল ইসলামের ৩ তলার ৩য় তলায় দেড় বছর থেকে ভাড়া ছিলেন ইউসুফ আলী। ২য় তলার বাসীন্দা সাদেকুল ইসলাম জানান, শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইউসুফ আলী ভূঁঞা দেড় বছর থেকে বাসা বাড়া নিলেও মাঝে মধ্যে একাই থাকতেন। ঐ নারীকে এর আগে ইউসুফ আলী ভূঁঞার সাথে বসবাস করতে দেখিনি। এলাকাবাসীও জানান একই কথা। ইউসুফ আলী ভূঁঞা পরের বিয়েতে অনুমতি রয়েছে কিনা ইউসুফ আলী ভূঁঞার স্ত্রী জিনাত সুলতানার নম্বরে ফোন দিয়ে জানতে চাইলে তার মেয়ে ফোনটি রিসিভ করে জানান, “আমরা শিবগঞ্জ আসছি, পথিমধ্যে আছি, শিবগঞ্জ পৌছে জানাবো, আমার আম্মা অসুস্থ।”

 

কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, এর আগে বগুড়া আদমদিঘী উপজেলা শিক্ষা অফিসার হিসোবে দায়িত্ব পালনকালীন সময়ে নারী কেলেঙ্কারী ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাস্তিমূলকভাবে শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে বদলী করে শিক্ষা বিভাগ। মনাকষা ইউনিয়ন হাউস নগর গ্রামের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, রহিমা বেগম ওরফে শাহনাজ পারভিনের অন্তত ৪ জনের সাথে বিয়ে হয়েছিল।