সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

শরীরে আগুন জ্বালিয়ে স্ত্রীর ওপর রাগ ঝাড়লেন স্বামী

নিউজ ডেস্ক১৯ জুলাই ২০১৮১ মিনিট পড়া
শরীরে আগুন জ্বালিয়ে স্ত্রীর ওপর রাগ ঝাড়লেন স্বামী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর কামরাঙ্গীরচরের চেয়ারম্যানবাড়ির বড়গ্রাম এলাকায় স্ত্রীর সঙ্গে রাগ করে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন লিটন মিয়া নামে এক যুবক।

পরে তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

লিটনের বাবা লিয়াকত জানান, বড়গ্রাম ৭৩ নম্বর বাড়িটি আমাদের। ওইখানেই থাকি আমরা। লিটন ও তার স্ত্রী সোহাগীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকে। বুধবার রাতেও তাদের মধ্যে রাগারাগি হয়। এর জের ধরে সোহাগী তার বাবার বাড়ি চলে যায় এবং দুপুরে লিটন রাগে এ ঘটনা ঘটায়।

বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বলেন, শারীরের প্রায় পুরোটা পুড়ে গেছে লিটনের। তার অবস্থা আশঙ্কাজনক। তবে চিকিৎসা চলছে।