সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
নাটোর

লালপুরে পদ্মায় নৌকা ডুবি: নিখোঁজ আরো একজনের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক২৪ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
লালপুরে পদ্মায় নৌকা ডুবি:  নিখোঁজ আরো একজনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নাটোর:

নাটোরের লালপুরে পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ৫ জনের মধ্যে আরো একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এনিয়ে মোট দুইজনের লাশ উদ্ধার করল ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করে তারা।

 

অভিয়ানে ঘটনাস্থল বিলমারিয়া থেকে ৮কিলোমিটার দুরে লক্ষীপুর বালুর ঘাট এলাকা থেকে নিখোজ জামাল হোসেনের লাশ উদ্ধার করে তারা।

 

মঙ্গলবার সকালে লালপুর উপজেলার পদ্মা নদীর বিলমাড়িয়া ঘাট থেকে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে একটি নৌকা পলাশির চরে যাওয়ার সময় মাঝ নদীতে ডুবে যায়। অধিকাংশ লোকজন জীবিত উদ্ধার হলেও নিখোজ থাকে মোট ৬জন।

 

ঘটনার দিন বিকেলে বেলাল হোসেন নামের একজনের লাশ উদ্ধার করে ডুবুরি দল। বর্তমানে নৌকা ডুবির ঘটনায় আরো ৪জন নিখোজ রয়েছে।

স/আর