নিজস্ব প্রতিবেদক:
রেলওয়ে টিকেট কালোবাজারী রোধে রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি দল অভিযান চালিয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকারের নেতৃত্বে এ অভিযান চালানো হয় ।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সাড়ে ৮টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক পংকজ দে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে লাইনে দাঁড়ানো টিকেট সংগ্রহকারী যাত্রীদের সাথে কথা বলেন। যাত্রীরা নেতৃবৃন্দকে টিকেট পেয়ে তাদের সন্তুষ্টির কথা জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, সদস্য ইসমাইল হোসেন, রাজশাহী রেলওয়ে ওপেন লাইন শাখার সাধারণ সম্পাদক আকতার, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি গৌতম কুমার দাস প্রমুখ।
জি/আর









