সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
মিডিয়ার সংবাদ

রাসিক মেয়র লিটনের সাথে আরটিজেএ এর নবনির্বাচিত নেতৃবৃন্দ

নিউজ ডেস্ক৩ মার্চ ২০২১১ মিনিট পড়া
রাসিক মেয়র লিটনের সাথে আরটিজেএ এর নবনির্বাচিত নেতৃবৃন্দ


রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (আরটিজেএ) নবনির্বাচিত নেতৃবৃন্দ।

বুধবার বিকেলে নগর ভবনে সাক্ষাৎকালে মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। এ সময় মেয়র মহোদয় আরটিজেএ এর নবনির্বাচিত নেতৃবৃন্দসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, সাধারণ সম্পাদক মাইনুল হাসান জনি, যুগ্মসাধারণ সাধারণ সম্পাদক মেহেদী হাসান, অর্থ সম্পাদক মাহফুজুর রহমান রুবেল এবং নির্বাহী সদস্য রফিকুল ইসলাম ও রবিউল ইসলাম খোকন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক শ.ম সাজু ও সাবেক সাধারণ সম্পাদক বদরুল হাসান লিটন, একাত্তর টিভির রিপোর্টার রাশেদুল ইসলাম রুশো, মাই টিভির রিপোর্টার শাহরিয়ার অন্ত, এটিএননিউজের রিপোর্টার বুলবুল হাবিব, ইনডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরাপার্সন জাফর ইকবাল লিটন, বিটিভির ক্যামেরাপার্সন শাহরিয়ার শেখ সুমন, চ্যানেল আই‘র ক্যামেরাপার্সন মোস্তাফিজুর রহমান সোহান প্রমুখ।