সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

রাশিয়ায় অ্যাপার্টমেন্টে গ্যাস বিস্ফোরণ, শিশুসহ নিহত ৬

নিউজ ডেস্ক৬ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাশিয়ায় অ্যাপার্টমেন্টে গ্যাস বিস্ফোরণ, শিশুসহ নিহত ৬

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাশিয়ার আইভানোভো এলাকার একটি বহুতল ভবনের দুইতলায় গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।

 

রোববার (৬ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

 

ওলগা ডলেভা নামে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এ বিস্ফোরণের ঘটনায় ভবনটির বেশ কিছু স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দুর্ঘটনায় চার বছরের একটি মেয়ে শিশু মারা গেছে।

সূত্র: বাংলা নিউজ