নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ডেন্টাল ইউনিটের ডেন্টাল স্টুডেন্ট‘স কাউন্সিলের নয়া কমিটি গঠন করা হয়েছে। এতে তানভীর আহমেদ সভাপতি ও রায়হান কবির হিমেল সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। আজ সোমবার দুপুরে সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৫১ সদস্য বিশিষ্ট কমিটির পাঁচ সহসভাপতি হলেন, জহিরুল হক, বিক্রম মুন্ডা, কৃষ্ণন্দু রায় রিপন, চার্লস অনিক হিরোহিত ও সেমিম জাহান। চার যুগ্ম সাধারণ সম্পাদক হলেন, তাসকিন আল নূর, নাজমুল হাসান সায়েম, হাবিবুল্লাহ হাবিব ও নাজমুন নাহার তানিয়া।
স/আর











