রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরের বাহাদুরপুর গ্রামের জৈনক এর ৮ বছরের এক প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে। টাকার দেওয়ার লোভ দেখিয়ে মেয়েটি ধর্ষণ করেছে গ্রাম সম্পর্কের এক নানা। গত সোমবার উপজেলার কাশিমপুর ইউনিয়নের বাহাদুরপুর প্রামানিক গ্রামে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে মেয়েটি তার বাড়ির লোকজনকে বিষয়টি জানালে মঙ্গলবার সন্ধ্যায় তাকে প্রথমে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হওয়ার কারনে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যার দিকে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাটি লোকমুখে জানাজানি হওয়ার পর থেকে ধর্ষক পলাতক রয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে মেয়েটির বাবা বাদি হয়ে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করছেন।
গ্রাম সম্পর্কে মেয়েটির মামি মোছা: ফাতেরসহ স্থানীয়রা জানান, বাহাদুরপুর প্রামানিক পাড়া গ্রামের জৈনক এর মেয়ে প্রতিবন্ধী শিশু। তাকে টাকার দেওয়ার লোভ দেখিয়ে বাহাদুরপুর প্রামানিক পাড়া গ্রামের মৃত আসরাফ মল্লিক এর ছেল মো: আফাজ মল্লিক (৫০) তাকে গত সোমবার বাড়ির পার্শ্বে একটি আক্ষ ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষন করে।

মেয়েটি মঙ্গলবার সকালে আমাকেসহ তার পরিবারের লোকজনকে ঘটনাটি জানান। বিষয়টি জানার পর আমরা মেয়েটিকে প্রথমে রাণীনগর হাসপাতালে ভর্তি করি। তার অবস্থার অবনতি হওয়ার কারেন ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়েছে। সে এখোনো হাসপাতালে ভর্তি রয়েছে।
তারা আরো জানান, এ ঘটনাটি লোকমুখে জানাজানি হওয়ার পর থেকে ধর্ষক তার পরিবারের লোকজনদের নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে আছে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, এঘটনায় মেয়ের বাবা বাদি হয়ে মঙ্গলবার রাতে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামী পলাতক থাকার কারনে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের অভিয়ান অব্যহত রয়েছে।
স/আ










