সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

রাজশাহী মহানগরীতে হেরোইন-ইয়াবা ট্যাবলেটসহ আটক এক

নিউজ ডেস্ক১ মার্চ ২০২২১ মিনিট পড়া
রাজশাহী মহানগরীতে হেরোইন-ইয়াবা ট্যাবলেটসহ আটক এক

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে ৫৫ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫ টায় কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি রাজশাহী মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়ার মৃত বোরজাহান আলীর ছেলে মো. দোলঙ্গির হোসেন দুলাল (৪২)। মঙ্গলবার (০১ মার্চ) দুপুরের দিকে রাজশাহী মেট্রোপলিট্রন মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘটনা সূত্রে জানা যায়, এদিন বিকেল সাড়ে ৪ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা একটি টিম রাজশাহী মহানগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া গ্রামে এক ব্যক্তি হেরোইন ও ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে জানতে পারে ডিবি। পরে ডিবি পুলিশের ঐ টিম বিকেল পৌনে ৫ টায় অভিযান পরিচালনা করে দোলঙ্গির হোসেন দুলালকে তার বাড়ীর সামনে হতে আটক করে। এসময় আসামীর কাছ থেকে ৫৫ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জি/আর