সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৪

নিউজ ডেস্ক৪ ফেব্রুয়ারি ২০২২১ মিনিট পড়া
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৪

নিজস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘন্টায় (০৩ ফেব্রুয়ারি) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৪ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) রাজশাহী মেট্রোপলিটন পুুুুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপিতে বলা হয়, রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা থেকে ৪ জন, রাজপাড়া থানা থেকে ১ জন, চন্দ্রিমা থানা থেকে ৪ জন, মতিহার থানা থেকে ১ জন, কাটাখালী থানা থেকে ৫ জন, পবা থানা থেকে ২ জন, কাশিয়াডাঙ্গা থানা থেকে ৬ জন ও দামকুড়া থানা থেকে ১জনসহ মোট ২৪ জনকে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটকদের মধ্যে ৯ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী, ৭ জন মাদকদ্রব্য অভিযোগে আটক ও অন্যান্য অপরাধে ৮ জনকে আটক করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামীদের কাছ থেকে মোট ২৪.৭০ গ্রাম হেরোইন, ১ কেজি ৭৫ গ্রাম গাঁজা ও ৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

জি/আর

ট্যাগ: