নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহবুব জামান ভুলু হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভুলুর ঘোনিষ্টজনরা। তারা জানান, কয়দিন আগ থেকেই ভুলু বুকের প্রচণ্ড ব্যাথা অনুভব করছিলেন। এছাড়াও আগে থেকেই তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন।
এ অবস্থায় তিনি আরো অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে আওয়ামী লীগ নেতা ভুলুকে দেখতে হাসপাতালে ছুটে যান রাজশাহীর বাঘা-চারঘাটের এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শুক্রবার রাতে ভুলুকে দেখতে হাসপাতালে যান তিনি।
স/আর










