সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
চাকরি

রাজশাহী জেলা জজের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি

নিউজ ডেস্ক২৫ মে ২০১৭২ মিনিট পড়া
রাজশাহী জেলা জজের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা জজের কার্যালয়, রাজশাহী। চার ধরনের পদে আটজন প্রকৃত বাংলাদেশি নাগরিককে সরাসরি এই নিয়োগ দেওয়া হবে।

 

পদসমূহ

নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে চারজন, জারিকারক একজন, অফিস সহায়ক দুজন এবং নৈশপ্রহরী পদে একজন প্রার্থী এ নিয়োগ পাবেন।

 

যোগ্যতা

পদমর্যাদা অনুযায়ী প্রার্থীদের অষ্টম শ্রেণি পাস থেকে উচ্চ মাধ্যমিক পাস পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য প্রার্থীদের সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কোর্সের সনদপ্রাপ্ত হতে হবে। এ ছাড়া ওই পদের জন্য প্রার্থীদের প্রতি মিনিটে ইংরেজিতে ৩০টি শব্দ ও বাংলায় ২০টি শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে।

 

বয়স

আগামী ১৫ জুন, ২০১৭ অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। এ ছাড়া মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

 

বেতন

নিয়োগপ্রাপ্তদের পদমর্যাদা অনুযায়ী আট হাজার ২৫০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে।

 

আবেদন প্রক্রিয়া

বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করে প্রার্থীদের নিজ হাতে লেখা আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে অথবা সরাসরি পাঠিয়ে আবেদন করা যাবে। আবেদন করার ঠিকানা ‘চেয়ারম্যান, নিয়োগ-সংক্রান্ত বাছাই কমিটি, অতিরিক্ত জেলা জজ, তৃতীয় আদালত, রাজশাহী’। আবেদন করার সুযোগ থাকছে ১৫ জুন, ২০১৭ অফিস চলাকালীন পর্যন্ত।

 

বিস্তারিত দেখুন দৈনিক সমকালে ২৫ মে, ২০১৭  প্রকাশিত বিজ্ঞপ্তিতে :

সূত্র: এনটিভি