সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
অপরাধ ও দুর্নীতি

রাজশাহীর বানেশ্বরে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানে জরিমানা

নিউজ ডেস্ক২৩ নভেম্বর ২০২২১ মিনিট পড়া
রাজশাহীর বানেশ্বরে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা-অধিকার অধিদপ্তর ৩টি প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করেছে।

বুধবার দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক সেলিম রেজা এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলীর নেতৃত্বে উপজেলার বানেশ্বর বাজারের ৩টি ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।

ভোক্তা-অধিকার কার্যালয় সূত্রে জানা যায়, রাজশাহীর বানেশ্বর বাজারে এই অভিযানে শ্যামা ফার্মেসীকে ৩ হাজার ও দাস মেডিকোকে ৫ হাজার করে দুটি প্রতিষ্ঠানে মোট ৮ হাজার এবং আশরাফুল ট্রেডার্সকে চিনি মজুদ করে বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পুঠিয়া উপজেলা সেনেটারী ইন্সেপ্টেক্টর হাফিজসহ থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

উপ পরিচালক সেলিম রেজা বলেন, চিনি এবং তেলের দাম সরকার নির্ধারিত মূল্যে সরবরাহ হয়। তাই বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীর বানেশ্বরে ভোক্তা-অধিকার সংরক্ষণ ও ভোক্তা-অধিকার বিরোধী কার্য ও অপরাধের দায়ে অর্থদন্ড ও বাজার মনিটরিং করা হয়েছে। এসময় বিভিন্ন অপরাধে ৩৮ ও ৫১ ধারায় ৩টি প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এস/আই