সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
অপরাধ ও দুর্নীতি

রাজশাহীতে ৩ ডাকাত গ্রেফতার ,লুন্ঠিত টাকা উদ্ধার 

নিউজ ডেস্ক২৫ আগস্ট ২০২২২ মিনিট পড়া
রাজশাহীতে ৩ ডাকাত গ্রেফতার ,লুন্ঠিত টাকা উদ্ধার 

নিজস্ব  প্রতিবেদক :

নগরীর শাহমখদুম থানার পুলিশ  পোস্টাল একাডেমির সামনে থেকে আজ বৃহস্পতিবার (২৫আগস্ট ) সকাল ১০.০০ টায়   সংঘবদ্ধ ডাকাত দলের মূল হোতাসহ আরও ৩ সদস্যকে গ্রেফতার করেছে ।  এসময় আসামিদের কাছ থেকে ডাকাতি হওয়া  ৫ লক্ষ ৮৫ হাজার ১২৫ টাকা উদ্ধার করা হয় ।

আরএমপি সদরদপ্তর কনফারেন্স রুমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো . আবুল  কালাম সিদ্দিক এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন ,  রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার  মো .  মোকলেছুর রহমানের ছেলে মো . নুর আলম নুরু (২৩),  পবা থানার বীর গোয়ালিয়ার মো . মকবুল হুসাইনের ছেলে মো ন.  মুহাইমিনুল ইসলাম সবুজ (২৯) এবং  দূর্গাপুর থানার   মো .  আব্দুর রশীদের ছেলে মো .  কামরুজ্জামান লিটন (২৬)।

প্রসঙ্গত, গত  রবিবার (২১ আগস্ট ) ভোর ৫ টা ৩০ মিনিটে   নগরীর শাহমখদুম থানার পোস্টাল একাডেমির সামনে পান ব্যবাসায়ীর ৩৪ লক্ষ ২৭ হাজার টাকা ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় শাহমখদুম থানার পুলিশ  ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করে  এবং  ১৬ লক্ষ ৮৪ হাজার ৯৪০ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করে  ।

এই ঘটনায় পান ব্যবসায়ী মামলা করেন । এবং এখন পর্যন্ত এই মামলায় ৯ আসামিকে গ্রেফতার-সহ ২০ লক্ষ ৬৯ হাজার ১০৬৫ টাকা উদ্ধার করে ।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  আসামিদের অবস্থান নির্ণয় করে  উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো . নূরে আলমের নেতৃত্বে  পুলিশের একটি টিম  অভিযান পরিচালনা করে এবং দূর্গাপুর থানা এলাকা হতে আসামিদের গ্রেফতার করে। এসময় আসামিদের কাছ থেকে ডাকাতি হওয়া আরও ৫ লক্ষ ৮৫ হাজার ১২৫ টাকা উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা ।

জে/এইচ