সদ্য প্রকাশিত
রাজশাহী

রাজশাহীতে সিগারেটের প্যাকেটে মিললো ৪ রাউন্ড গুলি

নিউজ ডেস্ক২১ সেপ্টেম্বর ২০২৬১ মিনিট পড়া
রাজশাহীতে সিগারেটের প্যাকেটে মিললো ৪ রাউন্ড গুলি

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীর নওদাপাড়া এলাকায় পরিত্যক্ত সিগারেটের প্যাকেট থেকে ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে এসআরবি-৫ এর সদস্যরা। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি-এর দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসআরবি জানায়- এসআরবি-৫, সিপিএসসি কোম্পানী অপারেশন দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে মহানগরীর শাহমখদুম থানাধীন বাস টার্মিনাল হইতে খানকা শরীফগামী পাকা রাস্তা সংলগ্ন নতুন নির্মানাধীন আবাসিক এলাকায় পরিত্যক্ত অবস্থায় পিস্তলের গুলি রয়েছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআরবি’র আভিযানিক দল অভিযান পরিচালনা করে স্টার কোম্পানী সিগারেটের প্যাকেটে পরিত্যক্ত অবস্থায় ৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধান করে।

উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।#