সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
মিডিয়ার সংবাদ

রাজশাহীতে বাংলাভিশনের একযুগ পূর্তি উদযাপন

নিউজ ডেস্ক৩১ মার্চ ২০১৭১ মিনিট পড়া
রাজশাহীতে বাংলাভিশনের একযুগ পূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বর্ণাট্য র‌্যালি ও কেক কাটার মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে জনপ্রিয়  বেসরকারী চ্যানেল বাংলাভিশনের ১২ বর্ষপূতি। বর্ষপূতি উপলক্ষে শুক্রবার সকালে নগরীর সোনা দিঘী মোড় বাংলাভিশন রাজশাহী অফিসের প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় বাংলাভিশন অফিসে এসে শেষ হয়।

 

পরে রাজশাহী সিটি প্রেসক্লাবে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাভিশনের রাজশাহী স্টাফ রিপোর্টার পরিতোষ চৌধুরী আদিত্যকে সাথে নিয়ে কেক কাটেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শাহিন আখতার রেণী, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এডভকেট শফিকুল হক মিলন, ওয়ার্কার্স পার্টির মহানগর সাধারণ সম্পাদক দেবাশিষ রায় দেবু, প্রবীন আইনজীবী অঙ্কুর সেন, রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক ড. ফয়সাল কবির চৌধুরী লিংকন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাসুদুল হাসান খান মুক্তা, রাজশাহী সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক আলম।

 

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জুলফিকার, খবর২৪ঘন্টটার চেয়ারম্যান নজরুল ইসলাম জুলু, রাজশাহী টিভি জার্নালিস্ট ফোরামের সভাপতি আহসান হাবিব অপু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুল আলম সমাপ্ত খবর প্রমুখ।

স/আর