প্রেস বিজ্ঞপ্তি:
জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে দুর্বার আন্দোলনের প্রত্যয় নিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ( ন্যাপ) এর রাজশাহী মহানগর কমিটির সম্মেলন ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টায় নগরীর মিয়াপাড়াস্থ সাধারণ গ্রন্থাগার মিলনাতয়নে এ সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ন্যাপের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান খান। রাজশাহী মহানগর ন্যাপের সভাপতি মোশাররফ হোসেন আখুঞ্জীর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন মহানগর সম্পাদক সাইদুল ইসলাম।
সভার শুরুতে শোক প্রস্তাব পাঠ করা হয় । এরপর ১ মিনিট নিরবতা পালন করা হয়।

সম্মেলনে বক্তব্য রাখেন প্রশান্ত কুমার সাহা, শাহজাহান আলী বরজাহান, অ্যাড. আলী আকরর প্রামাণিক, আনোয়ারুল ইকবাল বাদল ও কল্পনা রায়।
বক্তারা তাদের বক্তব্যে, বর্তমানে জঙ্গী ও সন্ত্রাসী কার্যকলাপ দেশের অর্থনৈতিক অবকাঠামো ও শিল্প উন্নয়নের ক্ষেত্রে হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে বলেন। এ অবস্থায় মুক্তিযুদ্ধের সকল শক্তিকে এক হয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ গঠনের জন্য কাজ করতে হবে।
এছাড়া সম্মেলনে ১৯৭২ সালের সংবিধানকে ফিরিয়ে আনার জন্য সকলকে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
স/শ










