সদ্য প্রকাশিত
রাজশাহী

রাজশাহীতে অটোরিকশা-প্রাইভেট কার সংঘর্ষ: আহত ৫

নিউজ ডেস্ক১৮ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে অটোরিকশা-প্রাইভেট কার সংঘর্ষ: আহত ৫

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে অটোরিকশা ও প্রাইভেট কারের সংঘর্ষে ৫জন আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর চৌদ্দপায়া এলাকায় এ  দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন, নগরীর কাজলা ধরমপুর এলাকার আবদুল জলিলের ছেলে জামাল আলী (৪০), নগররী উপকণ্ঠ শাহাপুর এলাকার আকবর আলীর মেয়ে শার্জিনা বেগম ( ৩০), কাজলা ধরমপুর মধ্যপাড়া এলাকার ইউনুস আলীর স্ত্রী রেশমা (২৫), আজগার আলীর স্ত্রী হাজেরা (৫০) ও লালু হোসেন মেয়ে মেঘলা (১২) আহতরা কাজলা ধরমপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

8

প্রত্যক্ষদর্শীরা সিল্কসিটি নিউজকে জানায়, বৃহস্পতিবার সকালে নগরীর সাহেব বাজার থেকে দুটি অটোরিকশা কাটাখালির দিকে যাচ্ছিল। অপরদিকে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ১৯-৯৫৫৩) কাটাখালি থেকে সাহেব বাজারের দিকে আসছিল। পথে নগরীর চৌদ্দপায়া ফায়ার সার্ভিসের সামনে প্রাইভেট কারটি নিয়ন্ত্রন হারিয়ে দুটি আটো রিকশাকে ধাক্কা দিয়ে গাছে সঙ্গে ধাক্কা লাগে।

এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর মতিহার থানার পুলিশ সেখানে পৌঁছে প্রাইভেট কারের চালক মুন্না-কে আটক করে থানায় নিয়ে যায়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এনায়েতুল হক সিল্কসিটি নিউজকে জানায়, আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স/শ